রামগড়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রকাশিত: December 18, 2025 | সময়: 1:33 pm
IMG-20251218-WA0065

রামগড়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

রামগড় প্রতিনিধি:

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যে রামগড়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১৮ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টায় রামগড় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সম্মেলন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, অগ্রণী ব্যাংক রামগড় শাখার ব্যবস্থাপক। এছাড়া আরও বক্তব্য রাখে রামগড় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন ফালার্ক ট্রাভেলসের স্বত্বাধিকারী নুরুল আফছার প্রমূখ।

বক্তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানোর মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো সম্ভব, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।