মোঃ খোরশেদ আলম লালন
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি অশ্রু ঝরা গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। লাল-সবুজের পতাকায় উদ্ভাসিত এই দিনে শহীদদের স্মরণে নীরবতা ও দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর২০২৫ইং) সকাল ৬টা ৪০ মিনিটে দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম-এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের তুহিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম(লালন),
শ্রদ্ধা নিবেদনের এই পর্বে অংশগ্রহণকারীদের মুখে-মুখে ছিল মুক্তিযুদ্ধের চেতনার ইতিহাস স্বাধীনতার অঙ্গীকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সিহাব আলম সম্রাট।

