শাহ সাহিদ উদ্দিন
বিশেষ প্রতিনিধি :
কুমিল্লা দেবিদ্বারে আল-মাদীনাহ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামিক প্রতিযোগিতার আসর–২০২৫-এ সভাপতির দায়িত্ব পালন করে আমাদের গর্বিত করেছেন দেবিদ্বারের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও স্বনামধন্য দানবীর হাজী মোঃ ছায়েদুর রহমান ভূঁইয়া (সবুর)।
তাঁর আন্তরিক প্রচেষ্টা, উদার সহযোগিতা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। তাঁর এই অনন্য অবদান ও দায়িত্বশীল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আল-মাদীনাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে বিশেষ “সম্মাননা স্মারক” প্রদান করা হয়।
উক্ত সম্মাননা স্মারক প্রদান করেন আল-মাদীনাহ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও সুযোগ্য চেয়ারম্যান, হাফেজ ক্বারী মোঃ আব্দুল্লাহ আল-মাদানী।
সম্মাননা গ্রহণকালে হাজী মোঃ ছায়েদুর রহমান ভূঁইয়া (সবুর) বলেন,আল-মাদীনাহ ফাউন্ডেশনের মতো একটি দ্বীনী ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সম্মাননা পেয়ে আমি সত্যিই অভিভূত। ইসলামি শিক্ষা, আদর্শ ও নৈতিক মূল্যবোধ সমাজে ছড়িয়ে দেওয়ার এই মহৎ প্রয়াসে সামান্য হলেও অংশীদার হতে পারা আমার জন্য সৌভাগ্যের। আমি আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি—তিনি যেন আমাদের সবাইকে দ্বীনের খেদমতে আরও বেশি অবদান রাখার তাওফিক দান করেন।”
এই সম্মাননা কেবল একটি আনুষ্ঠানিক স্বীকৃতি নয়; বরং সমাজে ইসলামি শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ বিস্তারে তাঁর অসামান্য অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যতেও অব্যাহত সেবামূলক কর্মকাণ্ডের জন্য আন্তরিক দোয়া কামনা করি।

