সখীপুরে দুর্বৃত্তদের আগুনে চায়ের দোকান মালিকের স্বপ্ন পুড়ে ছাই

প্রকাশিত: December 18, 2025 | সময়: 12:49 pm
IMG-20251217-WA0028

 

আল আমিন সিকদার
সখীপুর টাংগাইল প্রতিনিধি:

সখীপুরে দুর্বৃত্তদের আগুনে চায়ের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার আনুমানিক রাত ১ টার পর সখীপুর উপজেলার ১০নং বড়চওনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়ার বাইদ পূর্বপাড়া এলাকার হাবিবুর রহমানের দোকান ও চা-স্টল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দু-র্বৃ-ত্ত-রা।

দোকান মালিকের অভিযোগ পেট্রোল ও খরকুটা ব্যবহার করে পাশের খড়ের পালা থেকে খড় এনে পরিকল্পিতভাবে দোকানটিতে আ-গু-ন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে দোকানটি সম্পূর্ণভাবে পু-ড়ে গেছে।

এই ঘটনায় দোকান ও মালামালসহ প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আ-গু-ন দেওয়ার পাশাপাশি দু-র্বৃ-ত্ত-রা দোকান থেকে একটি রাউটার, চা কেতলি ও চা কাপ চু-রি করে নিয়ে গেছে।