জাকারিয়া হোসাইন
বিশেষ প্রতিনিধি:
আজ ১৬ই ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উপলক্ষে শরণখোলা উপজেলায় স্বপ্নের ঠিকানা প্রকল্পে শলণখোলা ব্রীজ স্কুলে অনুষ্ঠিত বিজ্ঞানমেলা-২০২৫। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাগিব আহসান পরিচালক শিক্ষা, স্বপ্নের ঠিকানা প্রকল্প কোডেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ জাকারিয়া হোসাইন, সভাপতি শরণখোলা ব্রীজ স্কুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোডেকের কর্মকর্তা, সাংবাদিক, অভিভাবক, কমিটির সদস্য, শিক্ষিকা সহ শিক্ষার্থীবৃন্দ। অতিথিবৃন্দ বক্তব্য রাখেন মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে এবং বিভিন্ন দলে প্রতিযোগিতামূলক বিজয় দিবসের উপরে রচনা লেখা ও প্রশ্ন উত্তরের আয়োজন করেন। পরবর্তীতে অতিথিবৃন্দ বিজ্ঞান মেলার স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের কাছে বিষয় ভিত্তিক প্রশ্ন করেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নুরুজ্জামান বাচ্চু সুপারভাইজার স্বপ্নের ঠিকানা প্রকল্প, শরণখোলা বিরিজ স্কুল।
অনুষ্ঠান শেষের দিকে প্রশ্ন সঠিক উত্তরকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সান্তনা পুরস্কার প্রদান করে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আজকের অনুষ্ঠান শেষ করেন।

