সোনারগাঁয়ে বিজয় দিবসে ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: December 16, 2025 | সময়: 5:09 pm
IMG-20251216-WA0127

পরিমল বিশ্বাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সকল শহীদদের স্বরনে ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মুন্দিরপুর এলাকায় উক্ত খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশিষ্ট সমাজ সেবক আল আমিন এর সভাপতিত্বে ও জামপুর ইউনিয়ন জাসাস এর সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ, বিশেষ অতিথি, বিশিষ্ট ব্যাবসায়ী ইসমাইল ভুঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মেদ ভুইঁয়া, বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হােসেন, সমাজ সেবক সুলতান মাহমুদ টিপু, ফারুক হোসাইন, বিশিষ্ট সমাজ সেবক আদিল, বাদল ভুইঁয়া, সোহেল ভুঁইয়া, সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, খেলাধুলা মানুষের মনের আনন্দ যোগায় মাদক থেকে দুরে রাখে তাই খেলাধুলাকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে হবে ও আজকের এখান থেকেই ভালো খেলােয়ার তৈরি হয়ে জাতীয় দলে খেলার সুযোগ পাবে।