বালিয়াডাঙ্গীতে বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের কর্মসূচি

প্রকাশিত: December 16, 2025 | সময়: 8:37 am
IMG-20251216-WA0084(1)

মোঃ নুরুজ্জামান

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার “১৬” ডিসেম্বর সকালে বালিয়াডাঙ্গী ক্রিয়া সংস্থা মাঠে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়।

পরে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিবসটি উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।