মুরাদনগরে এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে মানববন্ধন

প্রকাশিত: December 14, 2025 | সময়: 4:26 pm
IMG-20251214-WA0094

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) মেটংঘর – শ্রীকাইল সড়কের ঘোড়াশাল স্টেশনে স্থানীয় ভুক্তভোগী একাধিক ঠিকাদার মানববন্ধনে অংশ নেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোয়াদ এন্টারপ্রাইজের ম্যানেজার জাকির হোসেন সরকার বলেন: “উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ বিভিন্ন রাস্তার কাজ থেকে তাকে মোটা অংকের টাকা ঘুষ দিতে পারিনি বলে আমাদের বিল আটকে রেখেছেন, গাজীরহাট – শ্রীকাইল সড়কের সময় বর্ধিত করার আবেদন করা হলে তা বাতিল করে দিয়েছেন, এতে জনগণের যাতায়াতের বিরম্বনায় পরতে হচ্ছে, আমার তার অপসারণ চাই।”
কামাল উদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাচনে এলজিইডি কার্যালয়ের এস‌ও বোরহান উদ্দিন এসব এসব ঘুষ বাণিজ্যের সাথে জড়িত।

মেসার্স রাহাত এন্টারপ্রাইজ প্রোঃ রজ্জব হোসেন রাজু বক্তব্যে অভিযোগ করে বলেন: ”আমার ৩টি রাস্তার কাজের বিল উপজেলা প্রকৌশলীকে ঘুষ দেয়নি বলে বিলম্ব করেছেন। তিনি মোটা অংকের টাকা চায়, তাঁর চাহিদা মতো ঘুষ দিতে পারিনি বলে ৪/৫ মাস ধরে বিল আটকে রেখে ছিলেন। বর্তমানে দীঘিরপাড়-কুড়াখাল- ব্রাহ্মণ চাপিতলা সড়কের (প্রায় ৮৫ লক্ষ টাক) বিল পাস হ‌ওয়ার পরেও তিনি আটকে রেখেছেন। এছাড়াও বিভিন্ন অযুহাতে চলমাণ অনেক রাস্তার কাজ বাতিল করে দেন এবং সময় বৃদ্ধির আবেদন করা হলেও তিনি সুপারিশ করেন নাই। কাজ বাতিল করা হলে পুনরায় একটি রাস্তা মেরামতের টেন্ডার করতে প্রায় দেড় বছর লেগে যায়, এতে আমরা ঠিকাদারগণ ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং উপজেলার জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণ ও মুরাদনগর থেকে অপসারণ চাই।”

অভিযোগ বিষয়ে মুরাদনগর উপজেলা এলজিইড প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন: কাইয়ুম ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার নজরুল ইসলাম, মোঃ এরশাদ, সাইফুল ইসলাম ও বাবুল মিয়া প্রমুখ।
অভিযোগ বিষয়ে মুরাদনগর উপজেলা এলজিইড প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।