বাসুপাড়া বাজারে জামায়াতে উদ্যোগে রাস্তার মেরামত

প্রকাশিত: December 13, 2025 | সময়: 2:28 pm
IMG-20251213-WA0092

 

মোঃ খোরশেদ আলম লালন

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ৫নং শিলমাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাসুপাড়া গ্ৰাম,বাসুপাড়া বাজারের পাকা রাস্তা অনেক দিন যাবত পানি জমে থাকায় রাস্তায় বিশাল দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।
সেখানে গভীর গর্ত তৈরি হয়,ফলে যানবাহন চলাচলের উপযোগী ছিল না। যে কোন সময় দুর্ঘটনা ঘটে মানুষের জীবন নাশের হুমকির মুখে ছিল।

বিষয়টি এলাকার জন্য খুবই ঝুঁকি পূর্ণ ছিল,বিভিন্ন ধরনের গাড়ী চলাচলের একমাত্র পাকা রাস্তার বেহাল অবস্থা দেখে,যমুনা ভাটার মালিকের সহযোগিতায় ভাঙ্গা রাস্তার মেরামত কাজ সম্পূর্ণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় জননেতা মোঃ আমিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, মোঃ রাহিয়া মাহমুদ নান্টু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাসুপাড়া এলাকার নেতাদের নেতৃত্বে ও উদ্যোগে রাস্তার ভরাট ও সংস্কার কাজ হয়। জনগণের চলাচলের উপযোগী করে তুলতে এই ভাঙ্গা রাস্তার মেরামত কাজ সম্পূর্ণ স্বেচ্ছায় হাজার হাজার টাকার ইট দিয়ে সমান করে গাড়ি চালানোর উপযোগী করে তৈরি করা হয়। এখন রাস্তাটি জনগণের চলাচলের উপযোগী হয়েছে,প্রতিনিয়ত শত শত মানুষের চলাচল হয় এই রাস্তায়,হাজারও গাড়ি যাওয়া আসার একমাত্র পথ, এলাকার উন্নয়নে জনকল্যাণে স্বেচ্ছায় পাকা রাস্তার মেরামত কাজ সম্পূর্ণ করা হয়েছে।