কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নূর ইসলাম পাটোয়ারী, সহ-প্রচার সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে একাধিক বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
এই উপলক্ষে শনিবার বিকালে স্থানীয় নানকরা আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসা মিলনায়তনে যোগদানকৃতদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, জামায়াত নেতা শাওনেওয়াজ কাজল, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ সাইয়্যেদ রাশিদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারী মোতাহার হোসেন মোল্লা, চিওড়া ইউনিয়ন জামায়াতের আমীর শাহ জালাল টিপু, সেক্রেটারী হুমায়ুন কবির সুজন, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ হাছান মজুমদার, জামায়াত নেতা আবু ইউসুফ, মাহফুজুর রহমান প্রমুখ।
জামায়াতের যোগদানকৃত ৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নূর ইসলাম পাটোয়ারী বলেন, আল্লাহ বিশ্বাস ও স্মরণ করে আমি জামায়াত ইসলামীতে যোগদান করেছি। বিএনপির ওয়ার্ড সেক্রেটারী থাকাকালীন আমি বহু লজ্জিত হয়েছি, বিভিন্ন মারামারি, হানাহানি ও বিচার নিয়ে অতিষ্ঠ হয়েছি। তাদের মধ্যে কোন শৃঙ্খলা নেই, কোন আন্তরকিতা নেই। একজনকে একজন মানে না। বিভিন্ন সভা-সমাবেশে টাকা খরচ করে লোকজন নিয়ে গেলে কোন অপমান করে, তোরা কে তোরা আওয়ামীলীগ ইত্যাদি বলে তুচ্ছ-তাছিল্য করে। তোরা দিনে বিএনপি রাতে জামায়াত করোচ ইত্যাদি বলে অপমান করে। যে কোন অনুষ্ঠানে গেলে কোন মূল্যায়ন থাকেনা। তাই আমি আজ আমার দল-বল নিয়ে জামায়াতে যোগদান করেছি।

