ভালুকা মডেল মসজিদের নির্মাণকাজ প্রায় শেষ

প্রকাশিত: December 13, 2025 | সময়: 11:44 am
IMG-20251213-WA0057

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্মাণাধীন দৃষ্টিনন্দন মডেল মসজিদের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। সরকারের ‘এক জেলা এক মডেল মসজিদ’ প্রকল্পের আওতায় নির্মিত এই মসজিদটি শিগগিরই নামাজের জন্য উন্মুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ মডেল মসজিদে একসঙ্গে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদ কমপ্লেক্সে থাকছে শীতাতপ নিয়ন্ত্রিত নামাজের স্থান, লাইব্রেরি, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ও গাড়ি পার্কিং সুবিধা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বর্তমানে শেষ মুহূর্তের সৌন্দর্যবর্ধন ও আনুষঙ্গিক কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, এই মডেল মসজিদ ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি ইসলামি শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।