হোসেন হাওলাদার
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহার উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় বালিগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়।
টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আকতার হোসেন মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ঢালী মোহাম্মদ ওয়াহিদ, জহিরুল ইসলাম মুরাদ, ও পাপিয়া ইসলাম।
এ ছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—
বিএনপি নেতা জহিরুল ইসলাম লেলিন, সলেমান মাদবর, ওলিউল্লাহ খান, জাহাঙ্গীর মাদবর, মামুন মোল্লা, দেওয়ান মনিরুজ্জামান মনির, এবং মহিলা দল নেত্রী বিউটি আক্তার, রাজিয়া সুলতানা সুমি, কাকলি আক্তার, শিউলি আক্তার, জেসমিন সুইটিসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
দোয়া পরিচালনা করেন বালিগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আলমগীর হোসেইন।
শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

