নির্বাচেনর তফসিল ঘোষণায় কয়রায় আনন্দ মিছিল

প্রকাশিত: December 11, 2025 | সময়: 4:14 pm
IMG-20251211-WA0088

গাজী দেলোয়ার হোসেন

কয়রা( খুলনা ) প্রতিনিধি :

আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১২ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা ও একই দিনে গণভোট আয়োজন করায় নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আনন্দ মিছিল ও র‍্যালি বের করে।
১০ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় কয়রা উপজেলা সদরে মধুর মোড় হতে কপোতাক্ষ ডিগ্রী কলেজ অভিমুখী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে হাজার হাজার নেতা কর্মী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় এক আনন্দ মিছিল বের হয়। উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিল কয় যাও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহবায়ক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সম্মানিত সদস্য , করে দাও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান, বি এন পির নেতা ডাবলু,মহরম হোসেন, কামরুল, নজরুল, কয়রা উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসানুর রহমান, আবুল কালাম,মাসুুদুর রহমান, গাজী দেলোয়ার হোসেন, আসাদুল, আনারুল ইসলাম ডাবলু, আকরাম হোসেন, হাফিজুর রহমান, কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডি এম হেললাল উদ্দিন , যুগ্ন আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম, নজরুল ইসলাম, মেহেদী হাসান সবুজ, আশরাফুল আলম, ওবায়দুল্লাহ, কয়রা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ গোলাম রসুল কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, আলমগীর হোসেন টিটু, মোহাম্মদ ইমরান হোসেন মাশরাফি, আলাউদ্দিন, মিলন, ইয়াসিন আরাফাত, মোস্তাকিম, সাইফুল ইসলাম প্রমুখ।