শরণখোলায় ভাতাভোগীদের হিসাব ও মোবাইল নাম্বার যাচাই বাছাই কার্যক্রম

প্রকাশিত: December 11, 2025 | সময়: 2:17 pm
IMG-20251211-WA0063

জাকারিয়া হোসাইন

বিশেষ প্রতিনিধ:

সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে,
শরণখোলা উপজেলা ৪ নং সাউথ খালী ইউনিয়নের সকল ওয়ার্ড ভাতাভোগীদের হিসাব নম্বর, বই ও নিজ এন আইডি কার্ডের মাধ্যমে উত্তোলনকৃত মোবাইল নাম্বার যাচাই-বাছাই প্রক্রিয়ায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল ফয়সাল সমাজসেবা কর্মকর্তা শরণখোলা উপজেলা বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমরান হোসেন রাজিব চেয়ারম্যান ৪ নং সাউথখালী ইউনিয়ন।

উপস্থিত ছিলেন, শহীদুল আলম লিটন সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪ নং সাউথখালী ইউনিয়ন শাখা। উপস্থিত ছিলেন, দেলোয়ার হোসেন খলিল প্যানেল চেয়ারম্যান ৪ নং সাউথখালী ইউনিয়ন সহ সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সাংবাদিক, ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, বিধবা, পরিত্যক্তা, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা।