আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: December 11, 2025 | সময়: 2:11 pm
IMG-20251211-WA0061

পরিমল বিশ্বাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোবাইল কোটের মাধ্যমে তিতাসের অভিযানে ১৮০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষরা।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে নোয়াপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন, কৃষ্ণপুরা, নাগেরকান্দি মুকুন্দি, এলাকায় ৩ টি স্পটে ১৫০ টি বাড়ির ১৮০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ ও আড়াইহাজার জোনের ম্যানেজার প্রকৌশলী রায়হান কবির এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

অবৈধ সংযোগ স্হাপনাকারী সম্পুর্ন উচ্ছেদ অপসারণকরত বিতরণ লাইন হতে কিল করা হয়েছে।

এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, আড়াইহাজার অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।