এম দেলোয়ার হোসেন মৃধা
বিশেষ প্রতিনিধি:
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক সদস্য এবং শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
উনার আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ পর্যালোচনা শেষে উনাকে পূনরায় স্ব-পদে বহাল করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত মোতাবেক সোমবার (০৮) ডিসেম্বর যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে জেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে ফুলের শুভেচছা বিনিময় করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য যুবদলের সদস্য পদ সহ সবপর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল, আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব-পদে বহাল করা হইলো। শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে এবং দলের বিভিন্ন কর্মসূচিতে এসএম পলাশ চঞ্চল সক্রিয় ভূমিকা রাখবেন বলে দল আশা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ইতিমধ্যে সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এসএম পলাশ চঞ্চল বলেন বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়..? বিএনপি আমার আদর্শ, আবেক ও রাজনৈতিক প্ররিবার। ভূল বুঝাবুঝির অবসানে নতুনকরে দায়িত্বশীলতার অনুভূতি ফিরে পেয়েছি। দল আমার প্রতি যে আস্থা ও সম্মান ফিরিয়ে দিয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
তিনি আরও বলেন আগামী দিনে দলের নীতি আদর্শ সুদৃঢ় করতে যুবদল তথা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সততা ও নিষ্ঠা সাথে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করে যাব ইনশাআল্লাহ। দলীয় শৃঙ্খলা, ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করতে গাজীপুর জেলা যুবদল তথা আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে, দলের সংকট ও সম্ভাবনার মুহূর্তে দায়িত্বশীলভাবে পাশে থাকব ইনশাআল্লাহ।
বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব-পদে বহাল করায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা এসএম রফিকুল ইসলাম বাচ্চু-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এসএম পলাশ চঞ্চল।

