কয়রায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

প্রকাশিত: December 9, 2025 | সময়: 1:05 pm
IMG-20251209-WA0080

গাজী দেলোয়ার হোসেন
কয়রা(খুলনা ) প্রতিনিধি :

কয়রা উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালন উপলক্ষে এক র‍্যালি নারী উদ্যোগে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৯ ডিসেম্বর ) বেলা ১১ টায় কয়রা সদরে র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃআবুল কালাম আজাদ সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা ফায়ার সার্ভিসে টিম লিডার মোঃ আহাদ আলী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহ, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক তরুণ কান্তি মন্ডল।