শরীফুল ইসলাম
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার রাজৈর টেকেরহাটে সিটি হসপিটালে ৮ বছর যাবত কর্মরত ছিলো অনিক আচার্য( ৩৫) নামে (DMF) চিকিৎসক।
মঙ্গলবার (৯ ই ডিসেম্বর) রাত ১ টার দিকে রাজৈর থানার শিমুলতলা এলাকার নুরজাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় তার বাস ভবনে এ ঘটনা ঘটে, তিনি একই উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের পল্লী চিকিৎসক মৃত অঞ্জন আচার্যের ছেলে।
প্রতিদিনের মতো চিকিৎসা সেবা শেষে তিনি বাসায় আসেন,তার বাসার পাশের রুমে থাকতেন এক্সরে অপারেটর নিপেন,(সোমবার) দিবাগত রাতে নিপেন হিন্দু ধর্মালম্বীদের গানের অনুষ্ঠানে যান।
এ সময়ে মেসেঞ্জারে প্রেমিকার সাথে অনিকের ঝগড়া হয় এবং প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন, পরবর্তীতে দিবাগত রাত ১ টার দিকে নিপেন এসে চা খাওয়ার জন্য ডাকতে যান,এ সময় দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে উঁকি দেন এবং অনিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান নিপেন।তাংক্ষণিক তিনি কর্মরত হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন।
ও রাজৈর থানায় জানালে এস আই ফরিদ ও এসআই তারেক সহ পুলিশ ফোর্স এসে দরজা ভেঙে মরা দেহটি উদ্ধার করেন, এরপর মঙ্গলবার সকালে
ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হসপিটালে প্রেরণ করা হয়।

