গঙ্গাচড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান

প্রকাশিত: December 8, 2025 | সময়: 3:47 pm
IMG-20251208-WA0058

খোরশেদ আলম সাগর

রংপুর প্রতিনিধিঃ

সফল প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্বুদ্ধ করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বিষয়ে সমাজে ইতিবাচক ধারণার প্রসার ঘটানোর লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার বড়াইবাড়ীতে গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শাখা ব্যবস্থাপক মো. আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ও প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) আবতাবুজ্জামান চয়ন, স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল অফিসার -কমিউনিটি মোবিলাইজেশন জিয়াউর রহমান, গ্রাম বিকাশ কেন্দ্র, পিপিইপিপি-ইইউ প্রকল্প, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার- লাইভলীহুড আসাদুজ্জামান, এমআই এস অফিসার কাজী মাহাবুব হাসান, প্রতিযোগিতা প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের জীবনের গল্প উপস্থাপন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী টেকনিক্যাল অফিসার- লাইভলীহুড, কাওছার আহমেদ।

প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে জীবনের সাফল্য অর্জনে প্রথম হয়েছে বাসোবালা, দ্বিতীয় হয়েছেন আরজু বেগম, তৃতীয় হয়েছেন জাহেদুল ইসলাম। এছাড়াও ১০জনকে শান্তনা পুরষ্কার প্রদান করা হয়।