মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার:
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার জনবহুল সফিপুরের বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ বেশ কয়েকদিন প্রার্থী ও ভোটার এবং জনসাধারণের মাঝে অনেক আনন্দ, উদ্দীপনা, নানা জল্পনা কল্পনার অবসান ঘটে। নির্বাচন ঘিরে ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে নির্বাচনী প্রচার প্রচারণা এবং দোয়া কামনায় ব্যস্ত ছিল প্রার্থীরা।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ০৯ ঘটিকা হতে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ০৪ ঘটিকা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণভাবে। নির্বাচনী পরিবেশ ছিল বেশ আনন্দ, উৎসবমুখর ও সুশৃঙ্খল।
সদস্যদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রদানের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন—
সভাপতি: মোঃ হারিজুজ্জামান (হারিজ)
সহ-সভাপতি: মো ফিরোজ আল মামুন
সাধারণ সম্পাদক: মো নাজমুল মন্ডল
সহ সাধারণ সম্পাদক: মো রাসেল আহমেদ
কোষাধ্যক্ষ: ডা.মো মাসুদ রানা
এক নম্বর সদস্য: মো ফজলুল হক মৃধাসহ আরও অনেকে।
নির্বাচন ও ভোটের ফলাফল শেষে বিজয়ী প্রার্থীরা সকল সদস্য ও পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নিয়ে একসঙ্গে কাজ করার কথা বলেন। ভোটার এবং সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান এবং সমবায় সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

