হোসেন হাওলাদার
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের সিকদার বাড়ীতে দেশ ও প্রবাসে মানব সেবার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট আব্দুস সালাম আজাদ। বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করছি। এ জন্য সকল নেতাকর্মী ও দেশের মানুষের কাছে দোয়া চাই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, সহ-সভাপতি আক্তার লাকুরিয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান ইকো, উপজেলা যুবদলের সদস্য সচিব মহাসিন খান বাবু, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কানুন গোলজার । সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আহ্বায়ক সুইজারল্যান্ড বিএনপি ত্রয়োদশ নির্বাচনী পরিচালনা কমিটির আল-আমিন সিকদার। সহযোগিতায় ছিলেন ,যুববিষয়ক টঙ্গীবাড়ী উপজেলা ইকবাল হোসেন সিকদার, টঙ্গীবাড়ী উপজেলা যুবদল সদস্য মোঃ আসলাম সিকদার , দিঘীর পাড় ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল শেখ। ও ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সানাউল্লাহ ইসলাম আনন্দ।
মাহফিলের সভাপতিত্ব করেন মোহাম্মদ শহিদুল সিকদার এবং পরিচালনা করেন মজিবুর রহমান সিকদার। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

