নাহিদ হাসান
নাটোর প্রতিনিধি :
বাংলাদেশে সকল অধিদপ্তর ও মন্ত্রনালয়ের চেয়ে জটিল ও কঠিন মন্ত্রনালয় হচ্ছে ভূমি মন্ত্রনালয়। সারাদেশে অনেকেই ভূমি সেবার সাথে জড়িত থেকে সেবা দিয়ে আসছেন।
সারাদেশের ন্যায়ে নাটোরে শুরু হয়েছে ডিজিটাল ভূমি সেবা। নাটোরের সিংড়া উপজেলার ১ নং সুকাশ ইউনিয়নে ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে কর্তব্যরত আছেন, ভূমি সহকারী কর্মকর্তা আমিনুর রহমান।
তিনি ভূমি সেবার কাজে ০২-১০-১৯৮৮ ইং হইতে পথযাত্রা শুরু করেন। এ্যানালগ সেবা থেকে ডিজিটাল সেবায় নিজেকে সততার সাথে নিয়োজিত রেখে ভূমি সেবার সকল দায়িত্ব পালন করে আসছেন শুরু থেকেই।
সরেজমিনে গিয়ে প্রমাণ আকারে তথ্য পাওয়া যায়। (১) ১৯৯৬-১৯৯৭ ইং নাটোর সদর বিপ্র বেল ঘড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকা অবস্থায় শুভেচ্ছা স্মারক অর্জন করেন তিনি। (২) ১৯৯৯-২০০০ ইং রামানন্দ খাজুরা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকা অবস্থায় শুভেচ্ছা স্মারক অর্জন করেন তিনি। (৩) ২০০১-২০০২ ইং নাটোর সদর বড় হরিশপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকা অবস্থায় সম্মাননা স্মারক অর্জন করেন তিনি। (৪) ২০১৯-২০২০ ইং অর্থ বছরে ভূমি উন্নয়ন কর শতভাগ আদায়ে শুভেচ্ছা স্মারক অর্জন করেন তিনি।
সেই সাথে ডাহিয়া ভূমি অফিসে কর্মরত থাকা অবস্থায় জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে সম্মাননা স্মারক অর্জন করেন তিনি, এবং ০৩-০১-২০২৪ ইং রামানন্দ খাজুরা ইউনিয়ন ভূমি অফিসে অতিরিক্ত দায়িত্ব পালনের সময়, প্রশিক্ষণ ডিমির আন্ডারে ৫ দিন ও কমিশনার স্যারের সাথে ১২ দিন, প্রশিক্ষণ অবস্থায় ছিলেন বর্তমানের সুকাশ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আমিনুর রহমান।

