মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এসএ জিন্নাহ কবির

প্রকাশিত: December 4, 2025 | সময়: 3:05 pm
IMG-20251204-WA0046

 

আমিনুর রহমান ছোয়াদ
দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নতুন তালিকায় দেখা যায়, মানিকগঞ্জ-১ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির ।