কয়রায় বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল

প্রকাশিত: December 3, 2025 | সময়: 10:13 am
IMG-20251203-WA0060

মোঃ দেলোয়ার হোসেন গাজী

খুলনা (কয়রা) প্রতিনিধিঃ

কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আপোষ হীন দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৩ ডিসেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সভাপতিত্বে দোয়া মাহফিলের পুর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, কয়রার বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, এফ এম মনিরুজ্জামান মনি, সরদার মতিয়ার , আব্দুস সামাদ, শেখ সালাউদ্দিন লিটন, কোহিনুর ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, ফাইজুল করিম খোকন, ফেরদাউস রহমান, আব্দুল হামিদ, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ,আল আমিন কয়রা উপজেলা কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালী, যুবদল নেতা ইসানুর রহমান, আসাদুল ইসলাম,মোঃদেলোয়ার হোসেন , ইউনুস আলী, তরিকুল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব হেলাল উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা আলমগীর হোসেন,ইমরান হোসেন, মিলন হোসেন প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা সম্মানিত ইমাম ও আছিয়া হেফজ মাদ্রাসর হাফেজ মোঃ আবুল কাশেম। দোয়া মাহফিলে উপস্থিত শত শত কয়রা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বেগম জিয়ার জন্য কাঁদতে কাঁদতে চোখের অশ্র ফেলে ।