সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: December 2, 2025 | সময়: 2:31 pm
IMG-20251202-WA0040

পরিমল বিশ্বাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের উদ্যােগে বিএনপির চেয়ারপার্সন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২ নভেম্বর মঙ্গলবার বিকেলে নোয়াগাঁও ইউনিয়নে পরমেশ্বরদী মাদ্রাসার মাঠে আলেম-ওলামায় কেরাম ও শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময়, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মিজানুর রহমানের সভাপতিত্বে,ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ – সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রাথী আজহারুল ইসলাম মান্নান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোতালেব কমিশনার সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির ২ নং সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, ৩ নং সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূইয়া, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সামিম,আসাদুজ্জামান আসাদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ মিঠু, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আতাউর রহমান, নোয়াগাও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ, সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা ওমর ফারুক, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, সোহেল রানা, করিম রহমান নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাছির উদ্দিন নাসু,মোঃহালিম, ডাক্তার মনির,মজিদ মেম্বার নোয়াগাঁ ইউনিয়ন বিএনপি নেতা কবির,বাবুল,সানাউল্লাহ, ওয়াসকোরনী, ইকবাল, সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করি তিনি যেন অতিদ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।