মোঃ ফিরোজ আহমেদ
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
শীতের শুরুতেই আত্রাই উপজেলার বিভিন্ন হাট-বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। আহসানগঞ্জ হাটসহ কেশাবাড়ি, নদলী, সমাসপাড়া, মির্জাপুর ও বান্দাইখাড়া বাজারে আগাম সবজি দেখতে পাওয়া গেছে।
ক্রেতাদের অভিযোগ—সবজির দাম কিছুটা বেশি। তবে বিক্রেতাদের দাবি, উত্তরাঞ্চল থেকে পাইকারি দরে সবজি এনে বিক্রি করায় বাজারদর তুলনামূলক স্থিতিশীল আছে। ক্ষেতের সবজির দাম বাজারে আসা সবজির তুলনায় কম হলেও মোটের ওপর দাম সহনীয় পর্যায়েই রয়েছে।
আগাম সবজি চাষিরা বলছেন, ভালো দামের আশা ও বাম্পার ফলনের প্রত্যাশায় তারা ইতোমধ্যে ব্যস্ত সময় পার করছেন। প্রতি বছরের মতো এবারও আগাম সবজিতে লাভের সম্ভাবনা ভালো বলে জানান তারা।
সবজি বিক্রেতা আব্দুল কাদের সরদার বলেন, “আগাম সবজি বিক্রি করলে আমরা একটু বেশি লাভ পাই। দোকান ভাড়া ও খরচ সামলাতে এ দাম রাখা ছাড়া উপায় থাকে না।”

