খুলনা ব্যুরো চীফ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ দিনব্যাপী পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সময় তিনি স্থানীয় জনগণের সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করেন এবং সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগকালে তিনি ইউনিয়নের জকারুল্লাহ মন্ডল বাড়ি, মধুখালী জামে মসজিদ, জামতলা বাজার, গেওবুনিয়া প্রাইমারি স্কুল, চকরি–বকরি গ্রাম, দিঘুলিয়া জামে মসজিদ, আসাননগর হাই স্কুল, আলোকদীপ হাই স্কুল, জকারুল্লাহ শীল বাড়ি ও মধুখালী বিকাশের দোকানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের কাছে ছুটে যান এবং তাদের খোঁজ-খবর নেন।
গণসংযোগের বিভিন্ন সমাবেশে বক্তৃতায় মাওলানা আবুল কালাম আজাদ দেলুটি ইউনিয়নসহ পুরো অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, এই এলাকার মানুষের দুর্দশা চরমে পৌঁছেছে।
“দেলুটি ইউনিয়নসহ পুরো অঞ্চলের অবহেলিত শিক্ষা ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তাঘাট, অরক্ষিত বেড়িবাঁধ, অচল সুয়েজগেট, স্বাস্থ্যসেবার সংকট ও জনদুর্ভোগ দূর করা এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, এসব মৌলিক সমস্যা সমাধান না হলে এলাকার অর্থনৈতিক ও সামাজিক মুক্তি সম্ভব নয়।
বাস্তব কাজ দিয়ে জনগণের আস্থা অর্জন করাই আমার লক্ষ্য।
আগামীর পথরেখা নিয়ে কথা বলতে তিনি বলেন উন্নয়ন পরিকল্পনা, জনমুখী উন্নয়ন,
“জনবান্ধব উন্নয়ন, টেকসই অবকাঠামো ও শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন নিশ্চিত করতেই আমি কাজ করতে চাই।
পরিবর্তন প্রত্যাশী মানুষের সমর্থন কামনা করে মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, তিনি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন, বাস্তব কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চান।
