কুমিল্লা প্রতিনিধি:
দেশীয়জাত,আধুনিক প্রযুক্তি,প্রানীসম্পদ হবে উন্নতি
এই প্রতিপাদ্যকে সামনে রেখে চৌদ্দগ্রামে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ ইং এর শুভ উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জামাল হোসেন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃআব্দুল্লাহ আল মামুন সাগরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশন ভূমি সৈয়দ সাফকাত আলী, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃহিলাল উদ্দিন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ লতিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার জুবায়ের রহমান প্রমূখ।
