filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0;?brp_del_th:null;?brp_del_sen:null;?delta:null;?module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;
মনিরুল ইসলাম
সুন্দরবন প্রতিনিধি :
কালিগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযানের খবর ছড়িয়ে পড়তেই মাথা গোঁজার শেষ সম্বলটুকু রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধনে করেছেন হতদরিদ্র ভূমিহীন পরিবারগুলো।
রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় কালিগঞ্জ-সাতক্ষীরা মহাসড়কের ফুলতলা মোড়ে নারী-পুরুষ, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা স্লোগান দিতে থাকেন উন্নয়ন চাই, উচ্ছেদ নয়,রাস্তা হবে, বাড়ি ভাঙা নয়, ভূমিহীনদের পুনর্বাসন চাই। ১৯৬৪ সালে অধিকগ্রহণ তারপরই ধীরে ধীরে বসবাস শুরু বক্তারা বলেন, ১৯৬৪ সালে সওজ বিভাগ কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে ফুলতলা পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য শতাধিক বিঘা জমি হুকুম দখল করে।
রাস্তা নির্মাণের পর যেসব জমি রাস্তায় লাগেনি বা অতিরিক্ত থেকে গেছে, সেখানে ধীরে ধীরে ভূমিহীন পরিবারগুলো ঘরবাড়ি তৈরি করে বসবাস শুরু করে। দীর্ঘ কয়েক দশক ধরে এসব পরিবার সেখানে বসবাস করলেও সওজ বিভাগ কখনো আপত্তি জানায়নি। বক্তারা অভিযোগ করেন, পুনর্বাসন ছাড়াই হঠাৎ উচ্ছেদের উদ্যোগ মানবিক নয়। রাস্তার কাজে আমরা বাধা নই—কিন্তু অপ্রয়োজনীয় জায়গা থেকে আমাদের উচ্ছেদ না করে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।
রাজনৈতিক নেতাদের হুঁশিয়ারি মানববন্ধনে বক্তারা আরও বলেন, ভূমিহীনদের ন্যায্য দাবিতে যে রাজনৈতিক দল বা ব্যক্তিরা পাশে দাঁড়াবে না, তাদের ভোট বহিষ্কার করা হবে।
২৮ নভেম্বরের মধ্যে অপসারণ, না হলে ৪ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট দিয়ে উচ্ছেদ সওজ বিভাগের পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ী ও ভূমিহীনদের ২৮ নভেম্বরের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ৪ ডিসেম্বর থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রশাসনিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে। এ সময় মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা আব্দুল আলীম এবং সঞ্চালনা করেন মাসুদ রানা।
বক্তব্য রাখেন বিএনপির নেতা রেজোওয়ানা ফেরদৌস রনি, ডাঃ শফিকুল ইসলাম, ভূমিহীন নেতা কামরুজ্জামান বাবু, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বায়ক ও উপজেলা রুপান্তরের সাধারণ সম্পাদক মারুফ হাসান আব্দুল আমিন গাজী, শেখ জালাল হোসেন ভূমিহীন নেতা কামরুজ্জামান বাবু, আব্দুল আমিন গাজী, শেখ জালাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ইউপি সদস্য বরুন ঘোষ, ইদ্রিস আলী, প্রমুখ।
