সোনারগাঁয়ে পুর্ব শক্রতার জেরে গাছ কেটা সহ ১ জন আহত
বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নে সেকেরহাট এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে পুর্ব শক্রতার জের ধরে মাহফুজ ভুইঁয়ার ফলের গাছপালা কেটে ফেলে ও ১ জনকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেন একই এলাকার আব্দুল জলিল, আল মুজাহিদ, সুমি আক্তার সহ আরো ৪ থেকে ৫ জনের একটি সংঘবদ্ধ দল।
৪ এপ্রিল শনিবার সকালে সেকেরহাট এলাকায় এ ঘটনা ঘটে এতে প্রায় ১ লাখ টাকার বিভিন্ন ফলের গাছপালা কেটে ফেলে।
এ বিষয়ে মাহফুজ ভুইঁয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মাহফুজ ভুইঁয়া বলেন, ৪ এপ্রিল শনিবার সকালে পুর্ব শক্রতার জের ধরে আমাদের পৈত্রিক সম্পত্তির গাছপালা জোরপুর্বক ভাবে কেটে ফেলে ও জমি দখলের চেষ্টা করে। এ সময় বাদা দিতে গেলে ক্ষিপ্ত হয়ে আমার বড় ভাই রুবেল ভুঁইয়াকে হত্যার উদ্দেশ্যে দাও ছেনা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেন ও সাথে থাকা নগদ ৫ হাজার টাকা নিয়ে যায় একই এলাকার আব্দুল জলিল, আল মুজাহিদ, সুমি আক্তার সহ আরো ৪-৫ জনের একটি সংঘবদ্ধ দল।
এতে করে ১ লাখ টাকার বিভিন্ন ফলের গাছপালা কেটে ফেলে ফলের গাছের মধ্যে রয়েছে আম, কাটাল, কলা, গাছ। ও আমার পরিবারের লোকজনদের কে পরবর্তীতে দেখে নেয়ার ও প্রাণনাশের হুমকি দামকি দিয়ে আসছে। এমন অবস্হায় আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।
প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করি সুস্থ তদন্তের মাধ্যমে বিবাদীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া হোক।
