জামিন পেলেও মুক্তি মিললনা মেহেদীর জেল গেইটে পুনারায় গ্রেপ্তার
মিলন কুমার বর্মন
নিজস্ব প্রতিনিধিঃ
লালমনিরহাট আদালতে ভাংচুর মামলায় জামিন নিয়ে বের হবার সময় ডিবির হাতে পুনরায় আটক হলেন জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান।
রবিবার (০৮ মার্চ) লালমনিরহাট আদালত চত্বর
থেকে জেলা আওয়ামীলীগের সহ -প্রচার সম্পাদক মেহেদী হাসান কে ডিবি পুলিশ কোন মামলা ছাড়াই আটক করে।
জানা গেছে, হামার বাড়ী ভাংচুর মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করেন মেহেদী হাসান,চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তার জামিন মঞ্জুর করেন।আদালতের কাজ সম্পন্ন করে বাড়ী ফেরার পথে সন্ধ্যায় আদালত চত্বরে ডিবি পুলিশ তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
আটক মেহদী হাসানের বিরুদ্ধে নতুন কোন মামলা না থাকলেও কেন তাকে গ্রেফতার দেখানো হলো এ বিষয়ে কোন রকম তথ্য পাওয়া যায় নাই।
সাংবাদিকদের পক্ষ থেকে এবিষয়ে জানতে চাইলে ডিবির পক্ষ থেকে কোন রকম সদুত্তর মেলেনি।
ডিবির ওসি সাদ আহম্মেদ জানান জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
