বাংলাদেশ বেতার বান্দরবান আয়োজিত গণভোট ও নির্বাচন শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট
মোঃরাসেল জেলা প্রতিনিধি বান্দরবান:
৩১ জানুয়ারি শনিবার বাংলাদেশ বেতার বান্দরবান কর্তৃক আয়োজিত গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার’ শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠান- ২০২৬ উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুবা ফারজানা মহোদয়, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব শামীম আরা রিনি মহোদয়, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয় এবং জনাব মোহাম্মদ কামরুল আলম, জেলা নির্বাচন অফিসার, বান্দরবান পার্বত্য জেলা।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করাই জেলা পুলিশের মূল লক্ষ্য।
পুলিশ সুপার মহোদয় আরো বলেন জেলার সকল ভোটারকে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার অনুরোধ জানান।
এসময় বান্দরবান জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
