পরিমল বিশ্বাস
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলায় মোবাইল কোটের মাধ্যমে তিতাসের অভিযানে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ২০,০০০ টাকা জরিমানা করেন তিতাস কতৃপক্ষরা।
৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে দওপাড়া, ভবনাথপুর, সোনারগাঁ থানার পিছনে, ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও একটি প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সুনিম সোহানা এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
চুনা কারখানাগুলোর স্থাপনা এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয় ও পানি স্প্রে করা হয়।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
