মৌলভীবাজার পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপের প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড অর্জনে পায়ে হাটার পরিভ্রমণ
চট্রগ্রাম প্রতিনিধি :
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ থেকে এই প্রথম প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৫০ কি. মি. পথ পরিভ্রমণ করছেন তিন জন রোভার।
অংশ গ্রহণকারীরা হলেন রোভার মোঃ সাইমুম হাসান মেহেদী (দলনেতা), রোভার হাসিবুল বাসার সাগর (সহকারী দলনেতা), রোভার শুভ্র রুদ্র পাল (সদস্য)।
পরিভ্রমণ চলাকালীন সময় সমাজ সচেতনতামূলক তিনটি স্লোগান তারা বহন করেন – যোগ্য নেতৃত্ব উন্নত দেশ,রোভার স্কাউট—দায়িত্বে সাহসী, কাজে নিবেদিত ও দূষণ রোধ করি, প্রকৃতি বাঁচিয়ে ভবিষ্যৎ গড়ি।
১৮ই ডিসেম্বর সকাল ১০ টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরীফ উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তারা।
যাত্রা পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করে এবং বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সৌজন্য স্যাক্ষাতে মিলিত হয়।
সন্ধ্যা ৭ টায় গাছবাড়িয়া সরকারি কলেজে পৌঁছায়। তাদের আগমনে স্বাগতম ও শুভেচ্ছা জানান গাছবাড়িয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও আর.এস.এল. উজ্জ্বল বড়ুয়া স্যার এবং রোভার মোহাম্মদ আবদুল হালিম।
১৮ তারিখ রাতে তারা গাছবাড়িয়া সরকারি কলেজে রাত্রি যাপন করেন।
১৯ তারিখ সকাল ০৮:০০ টায় গাছবাড়িয়া সরকারি কলেজ থেকে যাত্রা শুরু করে সন্ধ্যা ০৬:৩০ মিনিটে তারা লোহাগাড়া উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম স্যার এর সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে এই দিনের যাত্রা শেষ করেন এর মাঝে তাদেরকে লোহাগাড়া উপজেলা অধীন, বার আউলিয়া ডিগ্রি কলেজকতৃক উক্ত কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে ইউনিটের আর. এস. এল মোঃ আলমগীর স্যার মহোদয়, কলেজের গভর্নিং বডি সদস্য মোহাম্মদ মুনায়েম চৌধুরী, রসায়ন বিভাগের শিক্ষক আক্তার উদ্দীন, ব্যবসা শিক্ষা মোহাম্মদ শাফিকুল ইসলাম এবং রোভার মেট রোভার স্বরূপম দেবনাথ সহ রোভার সদস্য গন তাদেরকে স্বাগতম ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
