পরিমল বিশ্বাস
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় মোবাইল কোটের মাধ্যমে তিতাসের অভিযানে ২৪০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষরা।
৭ ডিসেম্বর রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে বানিয়াদি পুর্বপাড়া, মাছুমাবাদ, বলাইনগর, এলাকায় ৪ টি এলাকায় ১৬৫ টি বাড়ির ২৪০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, ও রূপগঞ্জ জোনের ম্যানেজার প্রকৌশলী জাহিদ হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী রায়হান কবির, ও বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
